বাবুনগরীর মৃত্যুতে রাজনীতিকদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৭:৪৮ আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৭:৪৮

হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

রাজনীতিকরা বলেছেন, বাবুনগরীর মৃত্যুতে ধর্মভিত্তিক সংগঠনের একজন গুরুত্বপূর্ণ নেতাকে হারালো তার অনুসারীরা। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান রাজনীতিকরা।

হেফাজতের আমির আলোচনায় আসেন ২০১৩ সালে হেফাজতে ইসলামের ঢাকা ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে। নেতারা ওই বছরের ৫ মে শাপলা চত্বরে তাকে দেশের ‘প্রধানমন্ত্রী’ হিসেবেও দেখার কথা জানান।

২০১০ সালে নারী উন্নয়ন নীতিমালার বিরোধিতা করতে গিয়ে চট্টগ্রামে হেফাজতের আত্মপ্রকাশ ঘটে। আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ওই সময় বাবুনগরীকে দেওয়া হয় মহাসচিবের দায়িত্ব। পরে গত বছরের সেপ্টেম্বরে আল্লামা শফীর ইন্তেকালের পর থেকে তিনি হেফাজতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মাওলানা বাবুনগরীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর), জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি মাওলানা মুফতি রুহুল আমীন, সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুর রহমান, নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান
বুধবার শুরা বৈঠক কে হচ্ছেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক?
সর্বশেষ খবর
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র