সরকারের ষড়যন্ত্রে পা দেবেন না: বিএনপিকে জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কেন্দ্র করে সরকারের সমালোচনাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে এতে পা না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের কবর, বা উনি গুলি ছুঁড়েছেন কিনা— এই তর্কের মধ্যে প্রবেশ করবেন না। আপনারা সামনের দিকে তাকান। সামনের নির্বাচনে যাতে কেউ ভোট চুরি করতে না পারে, তার প্রস্তুতি নেন।  সরকারে ষড়যন্ত্রে পা দেবেন না।’

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জেনারেল এমএজি ওসমানীর ১০৩ জন্মবার্ষিকী উপলক্ষে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও জেনারেল এমএজি ওসমানী' শীর্ষক আলোচনা সভায় জোনায়েদ সাকি এসব কথা বলেন। ভাসানী অনুসারী পরিষদ আলোচনা সভাটির আয়োজন করে।

জোনায়েদ সাকি বলেন, ‘দেশে আগামী নির্বাচন আসন্ন। নির্বাচন সংক্রান্ত গণতন্ত্রের বিষয়টা আবারও সামনে চলে আসবে। বিএনপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, কাজেই বিএনপিকে এখন জিয়াউর রহমানের কবরে ঢুকিয়ে দিতে হবে। জিয়াউর রহমান গুলি ছুঁড়েছিলেন কিনা— এইটাই এখন বিএনপির বিষয় হয়ে দাঁড়াবে। এই রকম একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি।’

আলোচনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, ‘একজন সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। তাকে (জিয়াউর রহমানকে) বীর উত্তম উপাধি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক দুর্বৃত্তরা বলছে, জিয়াউর রহমান নাকি মুক্তিযুদ্ধই করেননি। আবার একদল বঙ্গবন্ধুকে খাটো করে কথা বলছে। এটা কোন ধরনের রাজনীতি। দেশে অসুস্থ রাজনীতি চলছে।’

নূর বলেন, ‘তরুণ প্রজন্ম ও সচেতন নাগরিকদের বলবো, অর্বাচীন ও রাজনীতির দুর্বৃত্তদের ছুঁড়ে ফেলে ৭১ সালের প্রকৃত মুক্তিযুদ্ধ নিয়ে এদেশে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী