মুক্তিযুদ্ধের চেতনা এখনও নিরাপদ নয়: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন, সাংবিধানিক প্রক্রিয়া ও মুক্তিযুদ্ধের চেতনা এখনও নিরাপদ নয়। বিএনপি-জামায়াত জঙ্গি চক্র দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র ও চক্রান্তের রাজনীতিতে লিপ্ত রয়েছে। অপরদিকে ক্ষমতাসীনরা দুর্নীতি-লুটপাট-দলবাজি-ক্ষমতাবাজিতে লিপ্ত রয়েছে।

দেশে রাজনৈতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধসহ অতীতের সকল ঐতিহাসিক গণআন্দোলনে মীমাংসিত বিষয়গুলোকে অমীমাংসিত করার সকল অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে যুব জোটের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে ইনু এসব কথা বলেন।

হাসানুল হক ইনু এমপি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাবর্তন টেকসই হয়নি। গণতন্ত্রের অগ্রযাত্রা এখনও মজবুত হয়নি। এখনও চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত সরকার উৎখাতের খেলায় লিপ্ত রয়েছে। দুর্নীতিবাজ-দলবাজ সিন্ডিকেট সুশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্থায়ী করা ও টেকসই করে গড়ে তোলা একটি বড় কাজ।’

ইনু মনে করেন, গণতন্ত্রকে মজবুত করতে ক্ষমতাসীনদের সমালোচনা সহ্য করতে হবে। বিরোধীদের চক্রান্ত ও জঙ্গি-জামায়াত ছাড়তে হবে। তা না-হলে রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল থাকবে।

যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অনেকে বক্তব্য রাখেন।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান