সুখী মানুষের চেহারা দেখেন না মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১২

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশে চলতে গিয়ে এখন কোনও সুখী মানুষের চেহারা দেখতে পাওয়া যায় না। মানুষ বাসে ‍উঠতে গিয়ে কষ্ট পায়, চাকরি করতে গিয়ে কষ্ট পায়, বাজার করতে গিয়ে কষ্ট পায়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা বেতন দিতে গিয়ে কষ্ট পায়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘প্রতিবাদী অবস্থান’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  চট্টগ্রাম ম্যানহোলে কিছু দিন আগে একজন মানুষ পড়ে গেল। তার লাশ পাওয়া যায়নি। কীভাবে সেই ম্যানহোল এখন পর্যন্ত ঢাকনাবিহীন রয়ে গেল তা জানতে চাই? বাংলাদেশ এখন নিজেই একটা ঢাকনা ছাড়া ম্যানহোল।

এক বাইকচালকের নিজের বাইকে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,  পুলিশ তাকে (বাইকচালক) ধরেছে। ধরার সঙ্গে সঙ্গে রাগে-দুঃখে তিনি তার গাড়িতে আগুন দিয়েছেন। সবচাইতে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার পরে। ঘটনার পর পুলিশ তাকে আটক করেছে। আটক করে কারণ জিজ্ঞাস করতেই পারে কিন্তু কতক্ষণ? ১৮ ঘণ্টা তাকে পুলিশের কাছে রাখা হয়েছে। তিনি যখন বের হলেন, তখন বললেন—দোষ আমার, ভুল আমার। কী কারণে ওই বাইকার নিজের দোষ স্বীকার করছে আমরা জানি। এই দেশে গুমের ইতিহাস জানি। আমরা এই দেশে রিমান্ডের নামে অত্যাচারের ইতিহাস জানি।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম