দেশে কোনও উন্নয়ন হচ্ছে না: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৬:১৩আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৬:১৩

দেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘অনেকে বলেন, দেশে গণতন্ত্র নেই, কিন্তু উন্নয়ন তো হচ্ছে। আমি বলি, দেশে কোনও উন্নয়ন হচ্ছে না, আর গণতন্ত্র তো নেই-ই।’

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি ও সব সাংবাদিকের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলা’ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে  তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে গত এক-দেড় বছরে কেন ২ কোটি লোক দরিদ্র হয়েছে? কয়টা লোকের চাকরি হয়েছে? কয়টা কারখানা হয়েছে? কেবল মেগা প্রজেক্টগুলো হচ্ছে, যেখান থেকে এরা লুট করতে পারে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘তাদের (সরকার) বলি, একবার প্রমাণ করেন আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন। মানুষের বাকস্বাধীনতায় বিশ্বাস করেন। কেউ গণতন্ত্রের কথা বললে তাদের টুটি চেপে ধরছে—এই হলো তাদের অবস্থা।’

সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান দেখানো হয়নি। এ মামলার ভিত্তি নেই। তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন, কিন্তু জামিন দেবে না। এভাবে সব সাংবাদিক বিশেষ করে প্রতিবাদী সাংবাদিক ও লেখকদের লেখনি বন্ধ করার জন্য পাঁয়তারা করা হচ্ছে। যারা গণতন্ত্র ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে তাদের দাবির প্রতি আমিও সমর্থন জানাই। মুক্তির দাবি জানাই।’

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি নুরুল আমিন রুকন, সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী