ভাষাসৈনিক আবদুল মতিনকে স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ১৩:১৪আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৩:৩৯

ভাষাসৈনিক আবদুল মতিনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। শুক্রবার (৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে এ অনুষ্ঠান পালিত হয়।

এ সময় ভাষাসৈনিক মতিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির নেতারা।

সভায় বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘আজ যখন দেশের রাজনীতি পথহারা তখন দুর্বৃত্তায়নমুক্ত রাজনীতি প্রতিষ্ঠায় ভাষাসৈনিক আবদুল মতিন আলোকবর্তিকা। এই মুহূর্তে মহান ভাষা আন্দোলনের অবিস্মরণীয় বীর আবদুল মতিনের জীবন আমাদের দুর্নীতি ও লুটেরাদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা যোগায়।’

আলোচনায় আরও অংশগ্রহণ করেন—বাংলাদেশ লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব এহসানুল হক জসীম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য মতিয়ারা চৌধুরী মিনু, মো. আমজাদ হোসেন, মহানগর নেতা হাবিবুর রহমান, নারী নেত্রী মিতা রহমান, লি. রহমান প্রমুখ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম