ফাঁদে পা না দিতে সতর্ক থাকার আহ্বান ইসলামী ঐক্যজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৯:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৯:১৮

একটি অশুভ মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। চলমান পরিস্থিতিতে আলেম ও ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদের কোনও ধরনের ফাঁদে পা না দিয়ে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার  (১৪ অক্টোবর) এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে আবুল হাসানাত আমিনী ও মুফতী ফয়জুল্লাহ বলেন, দক্ষিণ এশিয়া মহাদেশে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের লোকেরা শান্তিতে ধর্ম-কর্ম এবং বসবাস করছে। একটি অশুভ মহল এই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে বিনষ্টের চক্রান্ত করছে।

তারা বলেন, কুমিল্লার পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনা এবং পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জসহ দেশে কিছু জায়গায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এসব ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।

কওমি মাদ্রাসার আলেমরা শান্তিপ্রিয়। তারা কোন ধরনের দাঙ্গা-হাঙ্গামায় জড়িত নয়। বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষ মহল সংখ্যালঘুদের ওপর হামলা করে ইসলামপন্থীদের ওপর দোষ চাপিয়ে দিতে পারে বলে বিবৃতিতে বলা হয়।

/সিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি