নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের জীবন দুর্বিষহ: এলডিপি মহাসচিব সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২১, ২০:৩৭আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:৩১

আওয়ামী লীগ দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের শরিক এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ‘ব্যর্থ সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে বিরোধী দল দমনে ব্যস্ত রয়েছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠলেও তাদের সেদিকে নজর নাই। তারা ব্যস্ত রয়েছে লুটপাটে।’

শুক্রবার (১৫ অক্টোবর) নিজের জন্মদিনে লক্ষ্মীপুরের রামগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সেলিম।

বিএনপির ভাটরা ইউপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান বাহার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে এলডিপি মহাসচিব সেলিম ১৫ হাজার মাস্ক বিতরণ করেন।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী