হিন্দুদের বাড়িঘরে হামলায় চরমোনাই পীরের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ২০:৪৮আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২১:২০

রংপুরের পীরগঞ্জে গভীর রাতে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে।’ সোমবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘পীরগঞ্জের ঘটনা দেশবিরোধী সেই চক্রান্তেরই অংশ। এ দেশ সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের মানুষেরই এ দেশে শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। যারা ধর্মীয় কারণে কোনও নাগরিকের জানমালের নিরাপত্তার জন্যে হুমকি হয়ে দাঁড়ায়, তারা ধর্মবিরোধী, দেশবিরোধী ও মানবতাবিরোধী।

সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশের স্বার্থে সব ধরনের উসকানি ও সহিংসতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। কোনও ধরনের উসকানির ফাঁদে পা দেওয়া যাবে না। পীরগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও ফেনীসহ প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংকট আরও ঘনীভূত হবে।’

চরমোনাই পীর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেশের সব রাজনৈতিক দল, ধর্মীয় ব্যক্তি এবং জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

/সিএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী