হরতাল দিলেন বামনেতা এম এ সামাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ নভেম্বর ২০২১, ১৫:৩০আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬:১৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং সকল প্রকার নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে আগামী ১৮ নভেম্বর সকল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। 

সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ।

সমাবেশে তিনি বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে জনগণের ভোটের অধিকার হরণ করে সীমাহীন দুর্নীতি লুটপাট চালাচ্ছে। করোনা মহামারির কারণে দেশের মানুষ এমনিতেই দিশেহারা, নিত্যপণ্যের মূল্য ইতোমধ্যে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। সরকার জনগণের দায়িত্ব নিচ্ছে না। আবার হঠাৎ রাতের অন্ধকারে ডিজেল, কেরোসিন তেল, এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। যা ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’র শামিল।

সরকারের এই ‘গণবিরোধী সিদ্ধান্ত’ প্রত্যাহার এবং ‘দুঃশাসন’-এর বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় হরতাল পালন করা হবে বলে জানান তিনি। দলের এই নেতা বলেন, ‘জনগণের দাবি আদায়ের লড়াইয়ে আমি রাজধানীবাসীকে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদসহ আরও অনেকে।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী