গণফোরামের ঢাকা মহানগর কমিটির সম্মেলন ডাকা হয়েছে শুক্রবার (১২ নভেম্বর)।
এদিন বিকাল ৩টায় রাজধানীর ইব্রাহিমপুর, স্বাধীনতা চত্বর এলাকায় এ সম্মেলন হবে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশতাক আহমদ এ তথ্য জানান।
গণফোরামের এই সম্মেলনে দলের সভাপতি ড. কামাল হোসেন, নির্বাহী সভাপতি মোকাব্বির খান এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ ও ম শফিকউল্যাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।









