তথাকথিত উন্নয়নের নামে সরকার হাজার কোটি টাকা লুটপাট করছে: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২১, ১৮:২২আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮:২২

গণসংহতি আন্দোলনের প্রধান আহ্বায়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘আজ বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আছে যারা তথাকথিত উন্নয়নের নামে এমন সব বড় বড় প্রকল্প হাতে নিয়েছে যার মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাট করছে। সেই টাকা জোগান দিতে মানুষের পকেট কাটা হচ্ছে।’ শুক্রবার (১২ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধি ও পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে এর আয়োজন করে গণসংহতি আন্দোলন।

জোনায়েদ সাকি বলেন, ‘এ দেশের মানুষ ঘরে বসে, বাসে উঠে ও বাজারে গিয়ে টের পাচ্ছেন জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধির মাধ্যমে যার সবশেষ উদাহরণ দেখলাম আমরা। লুটের টাকা জোগান দেওয়াই বর্তমান সরকারের প্রধান কাজে পরিণত হয়েছে।’

তরুণ এই রাজনীতিবিদের মন্তব্য, ‘আমরা দেখতে পাচ্ছি– করোনাকালে মানুষের কাজ নাই, নতুন নতুন বিনিয়োগ নাই। সরকারের এ নিয়ে সামান্য চিন্তাও নাই। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের ওপর স্টিমরোল চালানো হচ্ছে। সরকার এসব চালাতে পারছে কারণ জনগণকে তারা তোয়াক্কা করে না।’ 

সাধারণত জনগণের প্রতি জোনায়েদ সাকির আহ্বান, ‘আসুন ছোট-বড় সব শ্রেণিপেশার মানুষ মিলে রাজপথে সংগ্রামের এক কাফেলা গড়ে তুলি। ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করি।’

সমাবেশে আরও ছিলেন গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মনির উদ্দীন পাপ্পু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলকারনাইন ইমন, কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান, সৈকত মল্লিক।

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান