দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ১৯:৪৮আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯:৪৯

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দাবি করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ইতোমধ্যে আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় না। এমন একটা সরকার চাই যার অধীনে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব।’

শনিবার (১৩ নভেম্বর) বিকালে রাজধানীর বিজয়নগরের চুং ওয়া রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন ড. কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন‑ গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এমপি, সাধারণ সম্পাদক আ ও ম সফিউল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে কামাল হোসেন জানান, গণফোরামের বিশেষ কাউন্সিল আগামী ৪ ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবির কথা বলেন কামাল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্ট সক্রিয় আছে কিনা বা একে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কোন পরিকল্পনা আছে কিনা‑ এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘ওই অর্থে নেই। তবে জাতীয় ফ্রন্টকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে আলোচনা করবো। তারপর আপনারা জানতে পারবেন।’

তিনি বলেন, ডিজেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আরও বাড়ানো হয়েছে। এতে করে সবকিছু সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এটা একেবারে অনৈতিক। জ্বালানি তেলসহ সবকিছুর দাম কমানো দরকার।

নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে গণফোরাম সভাপতি বলেন, ‘ইলেকশন কমিশন আইন করে এটা করলে ভাল হয়। কারণ নিরপেক্ষ লোক না থাকলে সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশন গঠন করে কোনও লাভ হয় না।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস