সড়ক পরিবহনের বিভিন্ন পর্যায়ের চাঁদাবাজি বন্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
শনিবার (১৩ নভেম্বর) বিকালে দলের বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম এ আহ্বান জানান।
এবি পার্টির পক্ষ থেকে দাবি জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘জ্বালানি তেল, গ্যাসের সকল শুল্ক ও কর বাদ দিতে হবে; বিদ্যুৎ উৎপাদনসহ যেসব ক্ষেত্রে মূল্যবৃদ্ধির প্রভাব পড়ে সেক্ষেত্রে সরকারি ভর্তুকি বাড়াতে হবে।’
দলের সদস্য সচিব মজিবুর রহমান মনজু বলেন, ‘মানুষের জীবনযাত্রা আজ দুর্বিসহ। এমনিতেই দ্রব্যমূল্যের কারণে মানুষের জীবন-জীবিকা হয়ে উঠেছে অসহনীয়। এই রকম পরিস্থিতিতে মরার ওপর খাড়ার ঘা'য়ের মতো সরকার অমানবিকভাবে ডিজেলের মূল্য বৃদ্ধি করেছে। এতে আমাদের কৃষি, কৃষি-পণ্য পরিবহনে মারাত্মক প্রভাব পড়বে।’









