‘খালেদা জিয়াকে বিদেশগমনে সুযোগ দেওয়ার দাবিতে প্রয়োজনে স্বেচ্ছা কারাবরণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ১৮:২২আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮:২২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাকে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে প্রয়োজনে স্বেচ্ছা কারাবরণের কথা জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা। শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে রাজধানীর উত্তরায় দলটির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে নেতারা নিজেদের এই অবস্থান জানান। 

এলডিপি নেতারা বলেন, ‘সারাদেশের মতনির্বিশেষে রাজনৈতিক দলগুলোর নেতারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এলডিপিও মনে করে, বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও একজন নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধার স্ত্রী ও মানবাধিকার হিসেবে সুচিকিৎসা প্রাপ্য।’

এলডিপি মহাসচিব শাহাদাত হোসেনের কথায়, ‘উন্নত চিকিৎসা বঞ্চিত রেখে বেগম জিয়াকে ধুঁকে ধুঁকে মরতে দেবো না আমরা। প্রয়োজনে এলডিপি নেতাকর্মীরা স্বেচ্ছা কারাবরণ কর্মসূচি দেবে।’

দেশের অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান এলডিপি মহাসচিব।

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দীন ইসলাম। প্রার্থনা সভায় আরও অংশগ্রহণ নেন এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী, এলডিপি সহ-সভাপতি আবদুল গনি, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এম এ বাসার, যুগ্ম মহাসচিব মোড়ল আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম, আরিফুল কামাল রনি, সাংগঠনিক সম্পাদক এস এম বেলাল ও দফতর সম্পাদক শামীম আহাম্মদ।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
ফেনী পৌর যুবদলের সভাপতি-সম্পাদককে বহিষ্কার, জেলা কমিটি স্থগিত
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি