আহমদ আবদুল কাদেরের অবিলম্বে মুক্তি চায় মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ১৮:৫৭আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮:৫৮

দলের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদেরের মুক্তি চেয়েছে খেলাফত মজলিস। শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত দলের এক সভায় নেতারা এ দাবি জানান।

সভায় খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। চাল-ডাল, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ দিশেহারা।’

তিনি বলেন, ‘জনগণের স্বার্থে অবিলম্বে ডিজেল-কেরাসিন ও জ্বালানি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, বাসভাড়া কমাতে হবে।’

সভায় আরও অংশগ্রহণ করেন‑ সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন,  ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী