‘রাজনীতিতে এখন জনগণের আবেগ একেবারে নাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ নভেম্বর ২০২১, ১৩:২৬আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৩:২৬

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, ‘বর্তমানে দেশের রাজনীতি অনেকটা ঝাপসা। রাজনীতিতে এখন জনগণের আবেগ-অনুভূতি একেবারে নেই, আর আদর্শিক রাজনীতিবিদও নেই বললেই চলে। যে কারণে রাজনৈতিক শূন্যতা ও রাজনৈতিক বিরূপ প্রভাব গোটা সমাজে পড়েছে। এর কারণে প্রতিটা দলে এখন কমিটি বাণিজ্য হচ্ছে।’

শনিবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দলটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। বিএনপিসহ অনেক দল এই নির্বাচন বর্জন করেছে। তারপরও ১০ থেকে ১৫টা নিবন্ধনকৃত দল নির্বাচনে অংশ নিয়েছে। আমরাও (এনপিপি) নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু প্রশাসনিক নীরবতার কারণে জনগণ ভোট দিতে যাচ্ছে না।’

প্রধান অতিথির বক্তব্যে শেখ ছালাউদ্দিন ছালু আরও বলেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ এখন দিশেহারা। এর মধ্যেই জ্বালানি তেলের দাম বাড়ানো অমানবিক; এটা সঠিক হয় নাই। তাই অবিলম্বে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা যে বেতন পায় তাতে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকের সর্বনিম্ন বেতন ১৬ হাজার টাকা করতে হবে।’
 
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার উন্নয়নের যে অর্জন তা দু-চার জনের জন্য মলিন হচ্ছে। আমি অনুরোধ করবো, তাদের থামান, তাদের দ্রুত শান্তিমূলক বিচারের আওতায় এনে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সহিংসতামুক্ত এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে হবে। যাতে দেশের জনগণ স্বস্তি পায় এবং দেশের মানুষ শান্তিতে সহবস্থান করতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মণ্ডল, ন্যাশনাল পিপলস শ্রমিক পার্টি'র আহ্বায়ক মো. আবুল কালাম জুয়েল প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম