ডা. মিলনের স্মৃতিস্তম্ভে রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ২০:৩৩আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২০:৩৩

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামছুল আলম মিলন দিবসে ঢাকা মেডিক্যাল কলেজ গেটে তার সমাধিতে ও টিএসসিতে তার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

শনিবার (২৭ নভেম্বর) ডা. মিলনের ৩১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি, নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ছাত্রদলের উদ্যোগে তার সমাধি এবং টিএসসি মোড়ে মিলন চত্ত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, ফজলুর রহমান, ইকবাল হোসেন শ্যামলসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ গেটে শহীদ মিলনের সমাধিতে এবং সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সংলগ্ন মিলনের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ডা. মিলনের স্মৃতিস্তম্ভে রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা এসময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ।

সকাল ৮টায় সমাধিতে এবং সকাল ৯টায় মিলনের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাসদের নেতারা।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় সকালে। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতনসহ দলের নেতারা এতে অংশ নেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী