বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনে জড়িত যুক্তরাষ্ট্র: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৬:৪৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬:৪৮

যুক্তরাষ্ট্রকে নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির দিকে তাকাতে বলেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থা গ্রহণের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছে দলটি। ওয়ার্কার্স পার্টি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র কেবল নিজ দেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে হত্যা, গুম, অপহরণসহ মানবাধিকার লঙ্ঘনে জড়িত। শনিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে দলটি এ প্রতিক্রিয়া  জানায়।

বিবৃতিতে বলা হয়,  একক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টায় ব্যর্থ হয়ে হারানো জায়গা ফিরে পেতে এখন তারা  ‘বিশ্ব গণতন্ত্র’- কে শক্তিশালী করার যে কথা বলছে, সম্মেলন করছে তাও যে কত মেকি সে বিষয়ে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলো ভালোভাবেই অবগত।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়ার্কার্স পার্টি জিয়ার শাসনামলে ২রা অক্টোবরের ব্যর্থ অভ্যুত্থানের অজুহাতে জেলখানা ও সেনানিবাসে ৭০০ সেনাসদস্য হত্যা, খালেদা জিয়ার শাসনে ‘অপারেশন ক্লিন হার্টের’ নামে বিচার বহির্ভূতভাবে প্রায় এক হাজার মানুষ হত্যা ও তার বিচার রুদ্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশে জারি, বর্তমানেও একইভাবে র‌্যাব ও পুলিশ কর্তৃক বিচার বহির্ভূত হত্যা, গুম ও অপহরণের বিরোধিতায় কেবল সোচ্চারই থাকেনি, রাজপথেও থেকেছে। এসকল বিচারবহির্ভূত হত্যা, অপহরণ ও গুম সম্পর্কে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবিও জানায় দলটি।

এতে আরও বলা হয়, এসব ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে, এতে বিদেশি হস্তক্ষেপের পরিপূর্ণ বিরোধী ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক চেতনাবোধ থেকে মানবাধিকারসহ গণতান্ত্রিক অধিকারের প্রশ্নকে নিজেরাই অতীতে মীমাংসা করেছে, এখনও করতে সক্ষম।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে গুম, খুন, অপহরণসহ মানবাধিকার লঙ্ঘনকে পাল্টাপাল্টি বিষয়ে পরিণত না করারও আহ্বান জানান হয়।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের