শাসকগোষ্ঠী শহীদদের আত্মত্যাগ মনে রাখেনি: গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ১৮:২৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৮:২৪

দেশের কোনও শাসকগোষ্ঠী শহীদদের আত্মত্যাগ মনে রাখেনি বলে অভিযোগ করেছে গণফোরাম (একাংশ)। দলটির একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘প্রতি বছর এই দিনে শ্রদ্ধা নিবেদন করতে আমার হৃদয় ও সর্বাঙ্গে এক শিহরণ খেলে যায়। আজ  যাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি, তারা এই দেশকে ভালোবেসে হাসি মুখে কীভাবে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে— তা আমি স্বচক্ষে দেখেছি। বিশেষ করে বর্তমানে রাতে জনগণের ভোট চুরি করে যারা ক্ষমতা দখল করেছে, এরা হয়তো ভুলেই গেছে গণতন্ত্রই ছিল মুক্তিযুদ্ধের অন্যতম কারণ।’

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্পণ শেষে মোস্তফা মোহসীন এসব কথা বলেন। এর আগে, তার নেতৃত্বে গণফোরামের নেতারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। 

শ্রদ্ধাঞ্জলি শেষে দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘আজ  মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর আনন্দ উচ্ছ্বাস তখনই বিলীন হয়ে যায়, যখন মনে পড়ে এদেশের জনগণের ভোটাধিকার হরণ করে টুটি চেপে ধরে আছে শাসকগোষ্ঠী। এই অবস্থা থেকে জনগণকে সুখী সমৃদ্ধশালী এক নতুন বাংলাদেশ উপহার দেওয়াই গণফোরামের একমাত্র অঙ্গীকার।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন— গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহসীন রশিদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ফজলুল হক সরকার, আতাউর রহমান, আব্দুল হাছিব চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী