সুশাসন ছাড়া নৈরাজ্য বন্ধ হবে না: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ১৪:১৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৪:১৯

দেশে নৈরাজ্য চলছে অভিযোগ করে গণ-অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘চলমান নৈরাজ্য থেকে সহজে পরিত্রাণ হবে না। রাজপথে নামতে হবে। আন্দোলন করতে হবে। সুশাসন ছাড়া এই নৈরাজ্য বন্ধ হবে না।’ 

শুক্রবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি ও বিমানের টিকিটমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নূর বলেন, ‘এরা সব পথ বন্ধ করে জোর করে ক্ষমতায় আছে। কাজেই আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে রক্ত দেওয়ার জন্য রাজপথে নামতে হবে।’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি করে ডকসুর সাবেক ভিপি বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে বিধি ব্যবস্থা ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। এরা যতদিন থাকবে ততদিন ছাত্র-শিক্ষক-প্রবাসী কেউ রেহায় পাবে না।’

গণ-অধিকার পরিষদের সদস্য সচিব বলেন, ‌‘সরকারি হাসপাতালগুলোতে সেবা পেতে হলে মানুষকে পথে পথে ভোগান্তির স্বীকার হতে হয়। এর থেকে কি কোনও উত্তরণ ঘটছে? দীর্ঘদিন ধরে একই চিত্র আমরা দেখে আসছি। তাই আমাদের কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। যে যেখানে অন্যায় দেখবেন সেখান থেকেই প্রতিবাদ করতে হবে।’

মানববন্ধন থেকে নুর বিমানবন্দরে অব্যবস্থাপনা বন্ধ এবং বিমানে টিকের মূল্য বিবেচনা করার জন্য এক সাপ্তাহ সময় বেঁধে দেন। অন্যথায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্দনে আরও উপস্থিত ছিলেন যুব অধিকারের নেতারা।

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম