বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মুনাফালোভীদের দৌরাত্ম্যে নৌযানে ফিটনেস ও শৃঙ্খলা বলে কিছু নেই। এ সংক্রান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের দায়িত্ব পালন করতে দেখা যায় না।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন। বিবৃতিতে তিনি ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।









