জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নয়, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। আর অবশ্যই যথাযথ সময়ে নির্বাচন হবে। একটি দল যদি নির্বাচনে না আসে, আরও দল তো আছে। তারাই একমাত্র দল নয়।’
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের টাউন হল ময়দানে দলটির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে তিনি এসব সব কথা বলেন।
ময়মনসিংহ বিভাগীয় জাকের পার্টির সভাপতি সেলিম আল দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার।









