ড. কামাল হোসেনকে রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২২, ১৭:০৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৬:৩২

‘দেশের মানুষ বিশ্বাস করে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ কার্যত একটি নাটকীয় আনুষ্ঠানিকতা মাত্র। চলমান সংলাপ দেশবাসীর কাছে আগের মতোই চাতুর্যপূর্ণ সংলাপ হিসেবে বিবেচিত হয়েছে’ উল্লেখ করে ড. কামাল হোসেনকে রাষ্ট্রপতির সংলাপের অংশ না নেওয়ার জন্য অনুরোধ করেছে গণফোরামের আরেক অংশ।

শনিবার (১ জানুয়ারি)  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে সংবাদ সম্মেলনে মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের একাংশের পক্ষ থেকে এসব কথা বলা হয়। এতে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিতে আরেক অংশের সভাপতি ড. কামাল হোসেনের উদ্দেশে দেওয়া চিঠি পড়ে শোনান দলের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।

সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১৪ ও ২০১৮ সালের সংলাপের অভিজ্ঞতার আলোকে গণফোরামের নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে গণফোরাম। অন্যান্য রাজনৈতিক দল যেমন বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদসহ বিরোধী রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে,  দেশের মানুষ বিশ্বাস করে, রাষ্ট্রপতির এ সংলাপ কার্যত একটি আনুষ্ঠানিকতা মাত্র। ওই সংলাপে গণফোরামের নামে অংশগ্রহণ করা অপ্রত্যাশিত এবং বর্তমান সরকারের অপশাসন ও জনগণের ভোটাধিকার হরণের সহযোগী হিসেবে গণ্য করা হবে।

/এসও/এমআর/
সম্পর্কিত
হাসপাতালে কামাল হোসেন, দেশবাসীর দোয়া চেয়েছেন 
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন 
সদ্য গঠিত ‘৭১ মঞ্চ’-এর নামে ভুয়া প্রচারণার অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম