আ.লীগকে বাতিল করা আমাদের লক্ষ্য নয়: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২২, ১৯:৪৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২০:২৪

গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগকে বাতিল করা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য  হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বিদেশের তাঁবেদারি শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা।

শুক্রবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ-অধিকার পরিষদ আয়োজিত নির্বাচনি সহিংসতা বন্ধের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ‘আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ কোন দিকে যাবে, সেটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে জানিয়ে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘নির্যাতন আসবে। আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন। ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২৫ বছর এই আওয়ামী লীগের নামও কেউ মুখে নিতে পারেনি। সেই আওয়ামী লীগ জোর করে রাষ্ট্র পরিচালনা করছে।’

নেতাকর্মীদের উদ্দেশ করে গণ-অধিকারের সদস্য সচিব বলেন, ‘আমি জানি নির্যাতিত হচ্ছেন। আপনাদের মতো আমিও তো কম নির্যাতিত হইনি। কিন্তু আপস করিনি। এই নির্যাতনের বিনিময়ে দেশের মানুষ মুক্তি পাবে।’

মানববন্ধনে আরাও উপস্থিত ছিলেন, গণ-অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ সংগঠনের নেতাকর্মীরা।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম