জাতীয় সরকারের দাবিতে জেএসডির বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২২, ১৭:০৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৭:০৬

‘জাতীয় সরকারের’ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আ স ম আবদুর রব নেতৃত্বাধীন জেএসডি। শনিবার (৮ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে। একই দাবিতে ১৮ জানুয়ারি সারাদেশে মানববন্ধন কর্মসূচি দিয়েছে জেএসডি।

সমাবেশে  আ স ম আবদুর রব বলেন, জাতীয় স্বার্থ রক্ষার ইচ্ছা বা সামর্থ্য কোনওটাই সরকারের নেই। তাই জাতীয় সরকার ছাড়া সংকট উত্তরণের কোনও বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না। অবৈধ সরকার পতনের পর সম্ভাব্য রক্তপাতের ভয়াবহতা কোনও একক দলীয় সরকার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই সকল পক্ষের উচিত রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে জাতীয় সরকার প্রস্তাবনা নিয়ে সংলাপ শুরু করা।

জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, মতিউর রহমান মতি, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, আব্দুল্লাহ আল তারেক, মিজানুর রশীদ চৌধুরী, তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম