রাষ্ট্রপতিকে খোলা চিঠি দেবে বাম জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২২, ১৮:৫০আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮:৫০

নির্বাচন কমিশনসহ প্রাসঙ্গিক বিষয়ে আগামী ১৩ জানুয়ারি রাষ্ট্রপতির উদ্দেশে খোলা চিঠি পাঠাবে বাম  গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান জোটের সমন্বয়ক সাইফুল হক।

তিনি জানান, মঙ্গলবার বিকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ জানুয়ারি বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে  এই খোলা চিঠি পেশ করা  হবে।  রাষ্ট্রপতির দফতরেও খোলা চিঠির কপি পৌঁছানো হবে

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা সিপিবি'র সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড

কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা মানস নন্দি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের মুনিরুজ্জামান পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম