নির্বাচন কমিশনকে সর্তক করলেন চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১৮:০৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৮:০৭

অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন চরমোনাই পীর ও দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি নির্বাচন কমিশনকে সর্তক করে বলেন, নির্বাচন কমিশনকে জনগণের মুখোমুখি দাঁড় করাবেন না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না। শনিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইসি’র প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, অন্তত এই নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে এনে এর মর্যাদা রক্ষা করুন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, প্রায় সকল পেশাজীবী শ্রেণিস্বার্থের কারণে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে বিভক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় সকল ক্ষেত্রে আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে হবে। 

তিনি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী