সার্চ কমিটি ও নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করেছে এনডিএম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১৯:১৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৯:১৮

নির্বাচন কমিশন গঠন, নির্বাচনকালীন সহায়ক সরকার এবং নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালার সংস্কার নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রস্তাব পাঠিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। রবিবার (১৬ জানুয়ারি) একটি প্রতিনিধি দল বঙ্গভবনে এ প্রস্তাব পৌঁছে দেয়।

দলীয় সূত্র জানায়, দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ স্বাক্ষরিত একটি চিঠি ও প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সার্চ কমিটি গঠনের প্রস্তাবে ৫ জনের নাম উল্লেখ করেছে এনডিএম। তারা হলেন, বিচারপতি ইমান আলী, গীতিআরা সাফিয়া চৌধুরী, হোসেন জিল্লুর রহমান, সাখাওয়াত হোসেন ও সালেহ উদ্দিন।

নির্বাচন কমিশন গঠনের জন্য পাঁচজনের নাম উল্লেখ করেছে এনডিএম। তারা হলেন বিচারপতি আবু বকর সিদ্দিকী, মোশাররফ হোসেন ভুঁইয়া, আ ন ম মুনীরুজ্জামান, জাফর আহমেদ খান ও তাসনিম সিদ্দিকী।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি