ইসি গঠনে আইন দুরভিসন্ধিমূলক অপকৌশল: বামজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ২০:৫৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২২:২৬

নির্বাচন কমিশন গঠনে সরকার তড়িঘড়ি করে আইন প্রণয়ন করছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের দাবি, সার্চ কমিটিকে আইনি পোশাক পরিয়ে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ সরকারের রাজনৈতিক দুর্বুদ্ধি আর দুরভিসন্ধিমূলক অপকৌশল।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের নেতারা এসব কথা বলেন। জোটের পক্ষ থেকে এই বিবৃতি প্রদান করেন জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদের (মার্কসবাদী)  সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

জোটের নেতারা মনে করেন, রাজনৈতিক মতৈক্য ছাড়া রকিব ও হুদা মার্কা সরকার অনুগত আর একটি নির্বাচন কমিশন সরকারি দলের রাবার স্ট্যাম্প হিসেবেই ব্যবহৃত হবে।

বাম নেতারা বলেন, রাজনৈতিক দুর্বুদ্ধি আর দুরভিসন্ধিমূলক অপকৌশল থেকেই ক্রিয়াশীল রাজনৈতিক  দল ও অংশীজনদের প্রতিনিধিদের সঙ্গে কোনও আলোচনা ও মতৈক্য ছাড়াই সরকারের পছন্দ অনুযায়ী সার্চ কমিটিকে আইনি পোশাক পরিয়ে আগামী নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ও সরকারি দলের এই অপকৌশল নির্বাচন কমিশন ও নির্বাচনকেন্দ্রিক বিদ্যমান সংকটের সমাধান না করে তা আরও ঘনীভূত করবে।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস