রান্নার গ্যাসের দাম বাড়ানো কার স্বার্থে: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ১৫:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫:০৮

রান্নার গ্যাসের দাম কার স্বার্থে বাড়ানো হচ্ছে বলে প্রশ্ন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘কিছু ব্যবসায়ীকে সুবিধা দিতে, জনগণের কাঁধে এই বোঝা চাপিয়ে দেওয়া জনস্বার্থ বিরোধী। শহীদ আসাদের প্রদর্শিত পথে লুটপাটের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে।’

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মেডিক্যাল কলেজের সামনে আসাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তার অভিযোগ, বাংলাদেশের এমন কোনও ক্ষেত্র আজ নেই যেখানে লুটপাটের রাজত্ব কায়েম হয়নি। এটা ঘটেছে দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে। বাংলাদেশে দুর্নীতি ছড়িয়ে পড়েছে সর্বত্র, মহামারির মতো।

এসময় আরও উপস্থিত ছিলেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. মহসিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম