সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা প্রকাশের অনুরোধ ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৭

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে দেওয়া অনুসন্ধান কমিটির নামের তালিকা প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। দলটি এই অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠিও দেবে। বৃহস্পতিবার দলটির পলিটব্যুরোর সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। ওয়ার্কার্স পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সভায় সভাপতিত্ব করেন। পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশার উত্থাপিত প্রস্তাব পলিটব্যুরোর সভায় আলোচনার জন্য গৃহীত হয়।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়ার সিদ্ধান্তকেও যথোচিত পদক্ষেপ বলে সভায় বলা হয়। জানানো হয়, ওয়ার্কার্স পার্টি অনুসন্ধান কমিটিকে তাদের তালিকা পাঠিয়ে সহযোগিতা করবে। ওয়ার্কার্স পার্টির সিদ্ধান্তে বলা হয়, সংসদে এ–সংক্রান্ত আইন বিবেচনার সময় পার্টির সংসদ সদস্যরা অনুসন্ধান কমিটির রাষ্ট্রপতিকে দেওয়া নাম জনসাধারণের জন্য প্রকাশের জন্য সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে সংশোধনী দিয়েছিল। সেই সংশোধনীগুলো গৃহীত না হলেও আইনে এ ধরনের নাম প্রকাশ বা সংসদের কার্য উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য পাঠানো কোনওভাবেই বাধা নয়। এতে নির্বাচন কমিশন নিয়োগের বিষয়টি অধিকতর স্বচ্ছ হবে এবং তাতে জনমতেরও প্রতিফলন ঘটবে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের