সরকার জনগণের প্রতিনিধিত্ব করতে পারছে না: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৪

‘জনগণের পেটে লাথি মেরে সরকার লুটপাটের ব্যবস্থা করছে’ অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, করোনাকালের এই সংকটে মানুষ যখন ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তখন সরকার আবার পানি ও গ্যাসের দাম বৃদ্ধির অপতৎপরতা চালাচ্ছে। বাজারে চাল-ডাল-তেলের দাম লাগামছাড়া, দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাওরান বাজারে ওয়াসা ভবনের সামনে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে নাগরিক অবস্থান ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন। 

সাকি আরও বলেন, ‘জনগণের সম্মতি ছাড়া বর্তমান সরকার ক্ষমতায়। তাই তারা জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারছে না। তাই জনগণের অধিকার আর এই সরকারকে ক্ষমতা থেকে নামানো একসূত্রে গাঁথা। সেই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
ওয়াসার পানি দুর্গন্ধ, পোকা থাকে: সংসদে জামায়াত এমপি
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী