গোপালগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

ঢাবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৫

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনার বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ)

শুক্রবার (২৫ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় এলাকার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে সংগঠনটি।  এসময় বক্তারা সাক্ষ্য আইন বাতিল, আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নেওয়া, সব শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত, অবিলম্বে ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ) সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, ‘গত পরশু দিন (২৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা সেই অপরাধের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এক পর্যায়ে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালিয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা দেখছি, বিচারের দাবি নিভৃতে কাঁদে, কোনও ঘটনার বিচার হয় না। প্রায় পাঁচ বছরে তনু হত্যা মামলার চার্জশিট হয়নি,নুসরাত হত্যার এপর্যন্ত কোনও কার্যকর বিচার হয়নি। বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে যত মামলা হয়, তার এক পার্সেন্ট বিচার হয়। এই যদি হয় বিচারের অবস্থা তাহলে অন্যায় হতেই থাকবে।’

এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুস্মিতা মরিয়ম, ঢাবি শাখার সভাপতি রাজিব কান্তি রায়সহ আরও অনেকে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস