নির্বাচন কমিশন নয়, নির্বাচনকালীন সরকারই মুখ্য: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২২, ২০:২৫আপডেট : ০১ মার্চ ২০২২, ২০:২৫

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকারের সব উদ্যোগ ছিল জনগণকে ধোকা দিয়ে নিজেদের পছন্দমতো সিইসি নিয়োগ দেওয়ার পায়তারামাত্র। আমরা আগেই বলেছি নির্বাচন কমিশন নয়; বরং নির্বাচনকালীন সরকারই মুখ্য বিষয়। আমরা আবারও নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দাবি করছি।

মঙ্গলবার (১ মার্চ) বরিশালে সারাদেশে মাসব্যাপী দলীয় কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, যতদিন পৃথিবীতে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, ততোদিন সব শ্রেণি পেশার মানুষ সুখে শান্তিতে বসবাস করেছে। কোনও প্রকার শোষণ, বঞ্চনা, নির্যাতন-নিপীড়ন ও লুটতরাজ ছিল না। ইসলামী হুকুমত না থাকায় সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে চুরি, ডাকাতি, ঘুষ, দুর্নীতি, জুলুম ও অমানবিকতার সয়লাব হয়েছে।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের