সংকট নিরসনে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রয়োজন: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২২, ২৩:২১আপডেট : ০২ মার্চ ২০২২, ২৩:২৬

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মনে করেন, চলমান সংকট নিরসনে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রয়োজন। তার মন্তব্য, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের চলমান সংকট দূর করতে পারে।’ বুধবার (২ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীরের দৃষ্টিতে, ‘প্রচলিত শাসন ব্যবস্থার অসাড়তা দিন দিন স্পষ্ট হচ্ছে। অপরদিকে দুর্নীতি ও মাদকতার সয়লাবের কারণে ইসলামি অনুশাসন তথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করছেন দেশের সর্বস্তরের মানুষ। এমত অবস্থায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।’

ইসলামী আন্দোলনের আমির উল্লেখ করেন– সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন মার্চ মাসকে দাওয়াতি মাস হিসেবে ঘোষণা করেছে। ১ মার্চ থেকে সারা দেশে শুরু হয়েছে সদস্য সংগ্রহ। পাশাপাশি সারা দেশের ৮৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখা একযোগে দাওয়াতি কার্যক্রম ও সদস্য সংগ্রহের কাজ শুরু করেছে। ইতোমধ্যে দাওয়াতি মাসের পোস্টার, লিফলেট, পরিচিতি, সদস্য ফরমসহ প্রয়োজনীয় উপকরণ সব শাখায় সরবরাহ করা হয়েছে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের