দ্রব্যমূল্য না কমালে অচিরেই হরতালের ডাক: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ১৫:৫৬আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৬:২৫

অবিলম্বে তেল, গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রস্তাব থেকে সরে না এলে হরতালের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘আমরা আরও শক্তি নিয়ে আসবো। জনগণ আরও শক্তি নিয়ে আপনাদের ঘেরাও করবে। দ্রব্যমূল্যের লাগাম ধরে নিন। পানির দাম, গ্যাসের দাম কমাতে হবে। দাম বৃদ্ধির প্রস্তাব বাতিল করতে হবে। অচিরেই আমরা হরতালের ডাক দেবো। অপরাপর রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আমরা কর্মসূচি দেবো।’

বৃহস্পতিবার (৩ মার্চ) সচিবালয়ের সামনে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভপূর্ব সমাবেশ শেষে গণসংহতি আন্দোলনের একটি মিছিল বেরোয়। সে মিছিল সচিবালয়ে প্রবেশের সড়কে পুলিশ আটকে দেয়। এ সময় পুলিশ ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেখানেই সমাবেশ করে গণসংহতি।

ভোজ্য তেল, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভে সাকি বলেন, ‘কী অবস্থায় আমরা এই সমাবেশ করি তা আপনারা জানেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাকাল অবস্থা। এক মুহূর্তের জন্য তারা কাজ থেকে মুক্তি পায় না। ফলে তারা সভা-সমাবেশগুলোত যোগ দিতে পারে না।’

মিছিলে পুলিশের বাধা (ছবি সাজ্জাদ হোসেন) সাকি আরও বলেন, ‘আজ সরকারের মন্ত্রীরা বলছেন মানুষের আয় বেড়েছে। এরা কী ধরনের রসিকতা করেন। আজ বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটরা সব চালায়। তাহলে আপনারা কেন ক্ষমতায় আছেন? আসলে সিন্ডিকেটদের কোনও ক্ষমতা নেই। সব ক্ষমতা সরকারের নেতাকর্মীদের।’

সমাবেশে আরও ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, ফিরোজ আহমেদ, মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায় প্রমুখ।

 

 

/জেডএ/আরকে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান