বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের প্রথম কংগ্রেস শুরু হচ্ছে কাল শুক্রবার (৪ মার্চ)। এ উপলক্ষে বিকালে ঢাকার গুলিস্তানস্থ মহানগর নাট্যমঞ্চে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ মার্চ) প্রথম কংগ্রেস প্রস্তুতি কমিটির দফতর উপপরিষদের আহ্বায়ক জুলফিকার আলী এ কথা জানান।
তিনি জানান, সমাবেশে সভাপতিত্ব করবেন সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। বক্তব্য রাখবেন শ্রীলঙ্কার জনতা ভিমুক্তি পেরামুনার সাধারণ সম্পাদক তিলভিন সিলভা, সিপিআই(এমএল) লিবারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুচেতা দে, নেপালের কমিউনিস্ট পার্টির (মাওয়িস্ট সেন্টার) কেন্দ্রীয় কমিটির সদস্য ওম শর্মা, সিপিবি’র সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন।









