রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

সরকারের অদূরদর্শিতায় মূল্যবান প্রাণহানি: আ স ম‌ রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ১৭:৩১আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৮:৩৯

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছিল দুই মাসের বেশি সময় ধরে। যুদ্ধাবস্থার মধ্যে ২৯ জন নাবিকসহ যুদ্ধ এলাকা হিসেবে ঘোষিত অলভিয়া বন্দরে বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি বাংলার সমৃদ্ধ’ জাহাজটি কীভাবে সেখানে গেলো, এর দায় অবশ্যই নির্ধারণ করার জন্য তদন্ত করা উচিত।’

রব উল্লেখ করেন, যেখানে জীবনের ঝুঁকি আছে, সেখানে নিরাপত্তা সবার আগে—সরকার এই  মৌলিক সত্যকে গুরুত্ব দেয়নি। ঘটনা প্রবাহের দিকে নজর রাখলে কোনোক্রমেই জাহাজটি সেখানে যাওয়ার কথা নয়। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি বুঝতে সরকারের কূটনৈতিক ব্যর্থতায় মূল্যবান প্রাণ এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় ইউক্রেন থেকে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের মাসখানেক আগে থেকেই নিরাপদে সরিয়ে নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আ স ম রব বলেন, ‘রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর বিদেশি নাগরিকদের বিভিন্ন সীমান্ত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঝুঁকির মধ্যে জাহাজ পাঠানোর পরও নাবিকদের নিরাপদে সরিয়ে নিতে বাংলাদেশের পক্ষে ত্বরিত কোনও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ জার্মান-ফ্রান্স-যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ আগেই তাদের বাণিজ্য সীমিত করে তাদের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়েছে।’

তিনি বলেন, ‘ব্যতিক্রম শুধু বাংলাদেশ। রাষ্ট্রের নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধানে সরকারের উদাসীনতা ক্ষমার অযোগ্য।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম