খাদ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবে ৯ সংগঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ১৯:০০আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৯:০০

চাল, ডাল, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী রবিবার (২৭ মার্চ) সকাল ১১টায় খাদ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবে ৯টি সংগঠন।

শুক্রবার (২৫ মার্চ) ৯ সংগঠনের সমন্বয়ক জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে অভিযোগ করা হয়, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে যখন নাভিশ্বাস ওঠেছে, তখন সরকার গ্যাস-বিদ্যুৎ-পানির দাম আরও এক দফা বৃদ্ধির পাঁয়তারা শুরু করেছে। এ পরিস্থিতিতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে সরকার পতনের সংগ্রাম বেগবান করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন ৯ সংগঠনের সমন্বয়ক ও জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, নয়া গণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, গণমুক্তি ইউনিয়ন আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাসদ (মাহবুব) আহবায়ক সন্তোষ গুপ্ত, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সারওয়ার মোর্শেদ ও কমিউনিস্ট ইউনিয়ন আহ্বায়ক ইমাম গাজ্জালী।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম