কাল আধাবেলা হরতাল, সহিংসতা পরিহারের দাবি বামজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১৮:০৮আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৮:১০

ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির তৎপরতা বন্ধে সোমবার (২৮ মার্চ) হরতাল পালনের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে  সরকার ও সরকারি দলকে হরতালে উসকানি ও সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছে জোট।

রবিবার (২৭ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এসব দাবি করেন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি উল্লেখ করেন, বামজোটের আহ্বানে সাড়া দিয়ে অনেক বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন এবং ছাত্র, শ্রমিক, নারী, পেশাজীবীসহ নানা স্তরের সংগঠন ও নেতারা এই হরতালের প্রতি তাদের সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছে। কেউ কেউ নিজেরাও হরতাল ডেকেছে। হরতাল সফল করতে তারা কিছু কর্মসূচিও গ্রহণ করেছে। তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই।

গত ১১ মার্চ বামজোটের পক্ষ থেকে ২৮ মার্চ সারা দেশে হরতাল ডাকা হয়। এরপর সেদিন বিকালে ডা. জাফরুল্লাহ চৌধুরীও হরতাল আহ্বান করেন। যদিও তিনি ২২ মার্চ লন্ডন সফরে গেছেন। ফিরবেন এপ্রিলে। এছাড়া গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও ২৮ মার্চ হরতাল ঘোষণা ও তা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।

রবিবার (২৭ মার্চ) সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিষ্কারভাবে জানাতে চাই যে, গণদাবির এই হরতাল গণমানুষের সমর্থনে শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে চাই। আমরা আশা করি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকার ও সরকারি দল এই হরতাল কর্মসূচিতে কোনও প্রকার উসকানি সৃষ্টি করবে না, বাধা প্রদান করবে না, বা সহিংসতা সৃষ্টির কোনও প্রচেষ্টা চালাবে না। এই ধরনের যেকোনও অনভিপ্রেত ঘটনার দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।’

সাইফুল হক জানান, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানুষকে রক্ষার এই হরতালে সব ধরনের প্রতিষ্ঠান, দোকানপাট, শপিং মল, সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রাখা হবে। কেবল হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা হরতালের আওতামুক্ত থাকবে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম