‘সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ভালো আছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ১১:৩২আপডেট : ৩০ মার্চ ২০২২, ১১:৩২

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। বুধবার (৩০ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে তার দলের দফতরের দায়িত্বশীল আলামীন রিপন জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন।

দলীয় সূত্র জানায়, মুহাম্মদ ইবরাহিম গত মঙ্গলবার মহাখালী ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়।

দলের নেতা আলামীন রিপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যার ভালো আছেন। মাথা ব্যাথা করছিল পরশুদিন। এখন সিএমএইচের সিসিইওতে আছেন। চিকিৎসকরা পর্যবেক্ষণ রাখছেন। স্যারের কথা হয়েছে। স্যার ভালো আছেন। কোনও সমস্যা নেই।’

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের