দলের পরিবর্তে দল নয়, জাতীয় সরকার প্রয়োজন: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
৩১ মার্চ ২০২২, ২০:০৮আপডেট : ৩১ মার্চ ২০২২, ২০:০৮

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন,  রাষ্ট্র ক্ষমতায় দলের পরিবর্তে আর দল নয়। গত ৫০ বছর দলের পরিবর্তে দল ক্ষমতায় এসে নিজেদের নিয়েই ব্যস্ত থেকেছে। রাষ্ট্রের মৌলিক প্রয়োজন মেটাতে ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান সরকার গত ১৫ বছরে দেশের মানুষকে মালিকানা থেকে বিচ্ছিন্ন করেছে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার থেকে বঞ্চিত করেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এবং ‘জাতীয় সরকার’ এর দাবিতে মিরপুর-১ নম্বরে স্বাধীন বাংলা সুপার মার্কেটের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে আ স ম‌ রব এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে অবৈধভাবে সম্পৃক্ত করে রাষ্ট্রকে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ রক্ষা করার উপযোগী প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে। এই ধ্বংসের কিনারে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র ব্যবস্থাকে কোনও একক দল বা দলীয় সরকার উদ্ধার করতে পারবে না। রাষ্ট্রের  মৌলিক প্রশ্নে অর্থাৎ সংবিধান সংস্কার, রাষ্ট্র মেরামত ও শাসন কাঠামোর প্রশ্নে জাতীয় সরকার অনিবার্য হয়ে পড়েছে।’

মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, স্থায়ী কমিটির সদস্য তানিয়া  রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল,অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, মোস্তফা কামাল, এসএম শামসুল আলম নিক্সন প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন মাইনুর রহমান।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক