তুর্কি ও উইঘুর মুসলিম গণহত্যার জন্য চীনকে আন্তর্জাতিক আদালতে দাঁড়াতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১৭:১১আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৭:১১

চীন সরকার ১৯৯০ সালে কাশগরের কাছে ব্যারেন জনপদে যে গণহত্যা ও বর্বরতা চালিয়েছিল সে জন্য তাদের আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট।

মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘তুর্কি ও উইঘুর মুসলিমদের গণহত্যার’ প্রতিবাদে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় এ কথা বলা হয়।

আলোচনা সভায় লিখিত বক্তব্যে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব খায়রুল আহসান বলেন, ১৯৯০ এর ৫ এপ্রিলে চীনা কর্তৃপক্ষ ২০ হাজারের বেশি সৈন্য পাঠিয়ে ও আর্টিলারি, হেলিকপ্টার গানশিপ ও বিমান হামলা চালিয়ে পূর্ব তুর্কিস্তানের মুক্তিকামী মানুষদের ওপর ইতিহাসের বর্বরতম গণহত্যা চালিয়ে ছিল। হাজার হাজার উইঘুর ও তুর্কি জনগণকে নির্মম ভাবে হত্যা করেছিল। বিশ্ব আজও তার বিচার দেখতে পায়নি।

তিনি আরও বলেন, ব্যারেন বিদ্রোহের পর চীন সরকার ৭ হাজার ৬০০‘র বেশি লোককে গ্রেফতার করে অনেককে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেয়। অনেককে মৃত্যুদণ্ড প্রদান করে। আমরা মনে করি চীনকে এ গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় দাড়াতে হবে।

আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় সম্মিলিত ইসলামী ঐক্যজোটের সভাপতি  ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মো. আবু জাফর কাসেমীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের অনান্য নেতারা।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী