ভারতীয় হাইকমিশনের ইফতারে বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ১৮:৪৫আপডেট : ১১ এপ্রিল ২০২২, ২২:৫৭

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার জন প্রভাবশালী নেতা। সোমবার (১১ এপ্রিল) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাইকমিশন আয়োজিত এই ইফতারে অংশ নেন তারা।

ইফতারের পর বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাই-কমিশনার বিক্রম দোরাইস্বামী। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিদেশে থাকায় ইফতারে যেতে পারেননি বিএনপির ফরেন উইং প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলীয় সূত্র দাবি করেছে, ইফতারে প্রত্যেক নেতার জন্য পৃথক আসন নির্ধারণ করা হয়। বিগত বছরগুলোতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শামা ওবায়েদ অংশগ্রহণ করলেও এবারই প্রথম বেশ কয়েকজন নেতা ইফতারে অংশ নিলেন। ইফতারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে অংশগ্রহণকারী নেতারা কেউ মন্তব্য করতে রাজি হননি।

সূত্র জানায়, ইফতারে আওয়ামী লীগের অন্তত ১৫ জন নেতা, মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় পার্টির নেতারাও ছিলেন। 

রাজনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রমুখ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম