১৯ এপ্রিল বিক্ষোভ সমাবেশ ডেকেছে বামজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৯:২২আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৯:২৬

তিন দাবিতে আগামী ১৯ এপ্রিল সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ২৫ এপ্রিলের মধ্যে গার্মেন্টসের সকল খাতের শ্রমিক-কর্মচারীদের উৎসব বোনাসসহ বেতন-ভাতা পরিশোধ, নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং সীমাহীন দুর্নীতির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে ওইদিন ঢাকায় বিকালে পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ এপ্রিল) জোটের সমন্বয়ক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ধারা জোরদার করতে আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ-মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, ওয়ার্কার্স পার্টি-মার্কসবাদীর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী, বাম জোটের কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন নান্নু, আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, বাচ্চু ভূঁইয়া, মুনিরুদ্দিন পাপ্পু, রাশেদ শাহরিয়ার, বিধান দাস প্রমুখ।

/এসটিএস/এমএস/‌
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান