অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ২০:২৮আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ২০:২৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সকল দুর্নীতি, দুঃশাসন ও অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। 
মঙ্গলবার (১৯ এপ্রিল)  ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাকরাইলে অনুষ্ঠিত আলোচনা সভায় চরমোনাই পীর বলেন, ‘ইসরাইল মানবতার জন্য ক্যান্সার তুল্য। পবিত্র মাহে রমজানে আল-আকসায় নিরস্ত্র মুসলিমদের ওপর হামলা মানবতাবিরোধী অপরাধ।  সন্ত্রাসীদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।’  তিনি ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ২২ এপ্রিল শুক্রবার বাদ জুমা ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন।
রেজাউল করীম বলেন,  ‘আজ সারা বিশ্বে ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেট করে অপপ্রচার করা হচ্ছে। ইসলামের সংস্কৃতিগুলোকে  টার্গেট করে আঘাত করা হচ্ছে।  সম্প্রতি সুইডেনে কোরআন পোড়ানো, ভারতে হিজাব নিষিদ্ধ  সবাই একই সূত্রে গাঁথা। বাংলাদেশেও একটি মহল বিভিন্নভাবে ইসলামকে আঘাত করার ঘৃণ্য অপচেষ্টা করে যাচ্ছে।’
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারি মহাসচিব ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী