বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, ‘আমরা শুধু সংকটের কথাই বলি। সমাধানের কথা বলি না। আমাদের সংকট সমাধানের পথ খুঁজে বের করে জনগণের সামনে তা প্রকাশ করতে হবে। প্রতিশ্রুতি দিতে হবে। অন্যথায় সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।’
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘চলমান সমস্যা সমাধানের পথ বের করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, সমাধানের আস্থা সৃষ্টি করতে হবে।’
পরিষদ আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব ডাকসু'র সাবেক ভিপি নূরুল হক নূরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জেএসডি সভাপতি আ স ম রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, লে. জেনারেল (অব.) হাসান সোহরাওয়ার্দী, এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।








