‘দলের আগে দেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২২, ২১:৪২আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২১:৪৩

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর  ফয়সল বলেছেন, দলের আগে দেশ। এ আদর্শ নিয়েই সকলের কাজ করা উচিত। জাকের পার্টি এ আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে সরকারি তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের উদ্যোগে ‘বেকারত্বের অবসান ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির ভারপ্রাপ্ত  মহাসচিব শামীম হায়দারসহ কেন্দ্রীয় নেতারা। সরকারি তিতুমীর কলেজ শাখা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি রেজাউল করিম রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ড. সায়েম আমীর ফয়সল বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। গবেষণা ও পাঠদান কার্যক্রম আন্তর্জাতিক মানের হতে হবে। শিক্ষায় কোনওভাবেই পিছিয়ে থাকা যাবে না।

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন,  বাংলাদেশের ৮৫ শতাংশ  মানুষের বয়স ৩৫ বছরের কম। উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন বিশাল জনগোষ্ঠীকে সামনে রেখে করতে হবে। যুবকদের অর্থনৈতিক মুক্তি কিভাবে সম্ভব তা বিবেচনা করতে হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক