ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ শনিবার

বাংলা ট্রিবিউনে রিপোর্ট
০৬ মে ২০২২, ২১:২১আপডেট : ০৬ মে ২০২২, ২১:২১

ভোজ্যতেল নিয়ে কারসাজি, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। একই সঙ্গে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সারা দেশে রেশন ব্যবস্থা ও পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালু, রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তোলার দাবি, সরকারের গণবিরোধী নীতি, দুঃশাসন রুখে দাঁড়াতে শনিবার (৭ মে) দেশব্যাপী বিক্ষোভ করবে সিপিবি। শুক্রবার (৬ মে) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে শুক্রবার দুপুরে পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘‘ঈদের পর এক দিনের জন্য সরকারি অফিস-আদালত খুলেছিল। এ দিন সরকারের সবচেয়ে অগ্রাধিকারভিত্তিক কাজ হিসেবে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘বিনা ভোটের সরকার’ দেশের মানুষকে আজ  ভাতে মারতে চলেছে।’’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী